# Tags

তালায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ!

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালা উপজেলার ১২ টি ইউনিয়নে ১৩ হাজার ৯শ ১৩ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে  ১শ ৩৯ দশমিক ১ শ ৩০ মেট্রিকটন চাউল বিতরন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে  তালা ইউনিয়ন পরিষদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৫৪০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক। ট‍্যাক অফিসার ইউনিয়ন কৃষি উপসহকারী আসমত আরা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

‎উপজেলা যুব জামায়াতের সভাপতি  মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। পরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি  মোস্তাফিজুর রহমান রেন্টু,সাবেক জেলা বিএনপি সাবেক সদস্য রেজাউল ইসলাম রেজা,  ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।